বিরোধীর পতাকায়ও সম্মান, কুমারগঞ্জে ‘সৌজন্যের রাজনীতি’ বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের

নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ: ভোটের উত্তাপের মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। সোমবার খড়াইল এলাকায় প্রচারে গিয়ে এমনই এক ঘটনায় নজর কাড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।প্রচারের ফাঁকেই তাঁর চোখে পড়ে, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে সেটি তুলে নিজের জায়গায় সযত্নে স্থাপন করেন তিনি। ঘটনাটি ঘিরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যেও চর্চা শুরু হয়।এই প্রসঙ্গে শুভেন্দু সরকার বলেন, “নিজের দল হোক বা বিরোধী—পতাকার একটি আলাদা মর্যাদা রয়েছে। সেই মর্যাদাকে সম্মান জানাতেই পতাকাটি তুলে যথাস্থানে রাখলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *