বিধানসভা ভোটের আগে সংগঠনে ঝাড়াই-বাছাই, বালুরঘাট ব্লকে কিষান ক্ষেতমজুর তৃণমূলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: আর কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলিতেও ঝাড়াই-বাছাই শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক নতুন কমিটি ঘোষণার মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করা হল।বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দেবনাথ এদিন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা করেন। বালুরঘাট চকভৃগু তৃণমূল পার্টি অফিসে নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক মিত্র, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মণ্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে বিপ্লব দেবনাথ বলেন, “২০২২ সাল থেকে আমি এই পদে রয়েছি। নতুন জেলা সভাপতি দায়িত্ব নেওয়ার পর ফের আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পেয়েই আজ নতুন কমিটি ঘোষণা করলাম।

এ বছর আমরা অত্যন্ত ঝাড়াই-বাছাই করে অঞ্চল কমিটিগুলির সভাপতি নির্বাচন করেছি। যাঁরা একনিষ্ঠভাবে দলের জন্য কাজ করেছেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। ব্লক কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদেও একনিষ্ঠ কর্মীদের সুযোগ দেওয়া হয়েছে।”তিনি আরও জানান, “আমাদের একটাই লক্ষ্য— আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *