বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জে বিজেপির শক্তি বৃদ্ধি, তৃণমূল–বাম ছেড়ে যোগ দিল ২৫–২৬টি পরিবার।

নিজস্ব সংবাদদাতা, ৩১ জানুয়ারি,বালুরঘাট: সামনেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি বৃদ্ধিতে নেমে পড়েছে। এবার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় শক্তি বৃদ্ধি হল বিজেপির। শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুন্তোর হাট এলাকায় বিজেপির একটি পরিবর্তন সভা আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সহ-সভা নেত্রী দেবশ্রী সরকার, বিজেপির নেতা রজতঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সেখানেই তৃণমূল কংগ্রেস, বাম দল সহ বিভিন্ন দল ছেড়ে ২৫-২৬ টি পরিবার বিজেপিতে যোগদান করে। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির এই শক্তি বৃদ্ধি জেলার রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন আজ আমরা এখানে একটি সভা করতে এসেছিলাম সেখানেই তৃণমূল সহ বিভিন্ন দল ছেড়ে ২৫-২৬ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদের আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিলাম। একটি কথা প্রচলন ছিল কুমারগঞ্জ বিধানসভায় নাকি বিজেপি দুর্বল এই যোগদানের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে কুমারগঞ্জ ও বিজেপির শক্তি বৃদ্ধি করছে। যোগদানকারী কুশ মার্ডি তৃণমূলের কোর কমিটিকে চোর কমিটি বলে অভিহিত করে বলেন আগে তৃণমূল করতাম এখন শহীদ ৬ বিজেপিতে যোগদান করলাম। কারণ তৃণমূলে দুর্নীতি ভরে গেছে। তৃণমূলের যে কোর কমিটি রয়েছে সেটা কোর কমিটি নয় চোর কমিটি তারা শুধু দুর্নীতি করে তাই স্ব-ইচ্ছায় বিজেপিতে যোগদান করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *