বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই—দক্ষিণ দিনাজপুরে ‘বাল্যবিবাহ মুক্ত রথ’-এর ধারাবাহিক সূচনা।

নিজস্ব সংবাদদাতা, ৩ ফেব্রুয়ারি, বালুরঘাট:- বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল ‘বাল্যবিবাহ মুক্ত রথ’-এর ধারাবাহিক উদ্বোধন কর্মসূচি। সোমবার কালেক্টর বিল্ডিং প্রাঙ্গণ থেকে এই রথের যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বালুরঘাট কোর্ট কমপ্লেক্স, জেলা পুলিশ দপ্তর, বালুরঘাট মিউনিসিপালিটি, বালুরঘাট থানা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে প্রচার অভিযান চালানো হয়।বালুরঘাট কোর্ট কমপ্লেক্সে রথের উদ্বোধন করেন জেলা জজ মানস বসু ও এডিজে–২ শারণ্য সেন প্রসাদ। উপস্থিত ছিলেন এডিএম (সোশ্যাল ওয়েলফেয়ার) শুভজিৎ মণ্ডল, এসপি চিন্ময় মিতাল, অতিরিক্ত এসপি কার্তিক চন্দ্র মণ্ডল সহ প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকরা।বক্তারা বাল্যবিবাহের সামাজিক, আইনগত ও স্বাস্থ্যগত কুফল তুলে ধরেন। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল গণস্বাক্ষর অভিযান, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে জেলার বিভিন্ন থানা ও ব্লকে এই রথ সচেতনতামূলক প্রচার চালাবে। জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুরকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *