বালুরঘাট পৌরসভায় নতুন নেতৃত্ব, চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর।

১৭ জানুয়ারি,নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : বালুরঘাট পৌরসভায় দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। একই সঙ্গে পূর্ণ হল ভাইস চেয়ারম্যান পদও। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন করকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ১৪ জন কাউন্সিলর। তার পর ৩১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই পদত্যাগপত্র গৃহীত হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। অবশেষে শনিবার রাজ্য নেতৃত্বের নির্দেশে নতুন নেতৃত্বের নাম ঘোষণা হয়।শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, পূর্বতন চেয়ারম্যানের সময়ে যে কাজগুলি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, সেগুলি দ্রুত শেষ করাই তাঁর প্রথম লক্ষ্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে বালুরঘাট পৌর এলাকার সর্বত্র সময়মতো বাস্তবায়িত হয়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে।তিনি আরও বলেন, বিগত কিছুদিন ধরে বার্ধক্য ভাতা প্রদানের কাজ বন্ধ রয়েছে। তা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে আবাস যোজনার বহু উপভোক্তা কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না। আগামী এক মাসের মধ্যেই যাতে তাঁরা প্রাপ্য অর্থ পান, সে বিষয়ে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।নতুন নেতৃত্বে বালুরঘাট পৌরসভার কাজের গতি বাড়বে বলেই আশাবাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *