১৭ জানুয়ারি,নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- অপেক্ষার অবসান। দীর্ঘদিনের দাবি পূরণ হল বালুরঘাটবাসীর।শনিবার মালদা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ২টা ১৫ মিনিট নাগাদ এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা মিলিয়ে গৌড়বঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ চিকিৎসা ও কর্মসূত্রে বেঙ্গালুরু সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন। এতদিন সেই যাত্রা ছিল বেশ ঝক্কির। কখনও মালদা, কখনও কলকাতা গিয়ে ট্রেন ধরতে হতো। সীমিত সংখ্যক ট্রেনের উপর নির্ভর করেই চলতে হত দক্ষিণমুখী যাতায়াত। অবশেষে বালুরঘাট থেকেই সরাসরি বেঙ্গালুরুগামী ট্রেন চালু হওয়ায় স্বস্তি ফিরল এই অঞ্চলের মানুষের মধ্যে।বর্তমানে সপ্তাহে একদিন, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। সোমবার সকালে তা পৌঁছবে বেঙ্গালুরুতে। এই রুটে ট্রেন চালু হওয়ায় সময় যেমন বাঁচবে, তেমনই যাত্রীদের আর্থিক খরচও অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বালুরঘাটবাসী তথা গোটা দক্ষিণ দিনাজপুর জুড়েই এই খবরে খুশির হাওয়া। দক্ষিণ দিনাজপুর জেলার রেল আন্দোলনের অন্যতম মুখ, একলাখি-বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান সৃতিস্মর রায় বলেন, “এটা বহুদিনের দাবি ছিল। আজ সেই দাবি পূরণ হওয়ায় আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমাদের জেলার সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি রেলের কাছে আরও কিছু দাবিদাওয়া তুলে ধরা হয়েছে। আশা করছি সেগুলিও আগামী দিনে বাস্তবায়িত হবে।বেঙ্গালুরুতে কর্মরত বালুরঘাটের বাসিন্দা সুমন লোহার, যিনি উদ্বোধনী স্পেশাল ট্রেনের যাত্রী ছিলেন, তাঁর কথায়, “আগে বেঙ্গালুরু যেতে হলে মালদা বা কলকাতা ঘুরে যেতে হত। তাতে সময় ও খরচ দুটোই বেশি পড়ত। এই ট্রেন চালু হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে। কাজের জন্য বাইরে থাকা মানুষদের কাছে এটা বড় প্রাপ্তি।”রেলপথে দক্ষিণের সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি হওয়ায় বালুরঘাটের মানচিত্রে যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ