বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে পূর্ণিমার যজ্ঞানুষ্ঠান

অরুনাভ দত্ত,বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর – ৩রা জানুয়ারী শনিবার ২০২৬ সালের প্রথম পূর্ণিমা, বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে এইদিন বিকেল চারটায় প্রতি মাসের মতো এই মাসেও পৌষী পূর্ণিমার পুণ্য তিথিতে জীবজগতের মঙ্গল কামনায় ভক্তবৃন্দের উপস্থিতিতে বিশেষ যজ্ঞানুষ্ঠান হলো।

তারকেশ্বর থেকে আগত স্বনামধন্য পুরোহিত মৃত্যুঞ্জয় মুখার্জী অত্যন্ত রীতিনীতি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে যজ্ঞ করলেন। যজ্ঞে ভক্তরা আহুতি প্রদান করেন। যজ্ঞ সমাপ্ত হলে শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের পক্ষ থেকে ভক্তবৃন্দের হাতে বাবা লোকনাথের মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে ছিল গভীর ভক্তি ও আনন্দের পরিবেশ। তারা সবাই বাবা লোকনাথের কাছে প্রার্থনা করেন এবং তাঁর আশীর্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *