বালুরঘাটে সম্প্রীতির মঞ্চে তিন ধর্মের সম্মান, ঐক্যের বার্তা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:রাজ্য রাজনীতিতে যখন বিভেদের সুর আরও চড়া হচ্ছে, তখন তার উল্টো ছবি ধরা পড়ল বালুরঘাট শহরে। হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকলেই যে একসঙ্গে, সেই বার্তাই তুলে ধরল তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি শাখা। মঙ্গলবার রাতে শহরের থানা মোড়ে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়াল এই শাখা সংগঠন।অনুষ্ঠানে এক মঞ্চে সংবর্ধিত হন তিন ধর্মের ধর্মগুরু। হিন্দু ধর্মগুরু শশীমোহন দাস বাবাজি, খ্রিস্টান ধর্মগুরু নিখিল এক্কা এবং মুসলিম ধর্মগুরু সাদ্দাম হোসেনকে সম্মান জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তোলা হয়। শুধু ধর্মগুরু নন, শিক্ষা ক্ষেত্রে বালুরঘাটের নাম উজ্জ্বল করা ব্যক্তিত্ব, সমাজসেবী, শহর পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত মানুষ এবং জেলায় সর্বাধিকবার রক্তদানকারী সহ একাধিক বিশিষ্টজনকেও সংবর্ধনা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি পামির দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর, টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি, জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পামির দাস বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু দল মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। উন্নয়নের কথা না বলে তারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টান তিন ধর্মের ধর্মগুরুদের সংবর্ধনা জানিয়ে সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।রাজনীতির উত্তাপের মধ্যেই বালুরঘাটের এই উদ্যোগ নতুন করে মনে করিয়ে দিল, রাজ্যের মাটিতে সহাবস্থান ও ঐক্যের বার্তা এখনও সমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *