বালুরঘাটে শুরু টি–২০ লীগ,উন্মোচিত ব্যালেস্টিক ১১-এর জার্সি।

নিজস্ব সংবাদদাতা, ৫ মার্চ, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত টি–২০ লীগ ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই এই লীগকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতার সমস্ত খেলাই অনুষ্ঠিত হবে বালুরঘাট স্টেডিয়ামে। শুক্রবার থেকে শুরু হওয়ার আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বালুরঘাট ব্যালেস্টিক ১১’ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

দলের সদস্য, আয়োজক এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে জার্সি প্রকাশ অনুষ্ঠানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।জানা গিয়েছে, আইপিএল-এর ধাঁচে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এই লীগের জন্য খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিটি দলে জেলার ৯ জন করে খেলোয়াড় থাকবেন এবং পাশাপাশি দু’জন করে বাইরের খেলোয়াড়ও অংশগ্রহণের সুযোগ পাবেন।আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের জন্যও আগামী কয়েকদিন বালুরঘাট স্টেডিয়াম হয়ে উঠবে ক্রিকেট উৎসবের কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *