বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের প্রচার, ১১ নম্বর ওয়ার্ডে তুলে ধরলেন ‘অনুন্নয়ন’-এর ইস্যু

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:রবিবাসরীয় সকালে বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোরকদমে প্রচারে নামলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। দিনভর এই ওয়ার্ডেই প্রচার চালাবেন বলে জানান তিনি।এদিন এলাকায় ঘুরে পৌরসভার উন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, চারিদিকে অনুন্নয়নের চিত্র স্পষ্ট—রাস্তাঘাটে নোংরা জমে রয়েছে, ড্রেনের জল উপচে পড়ছে।বিদ্যুৎ রায়ের দাবি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং তাঁকেই জেতানোর আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলের রাজ্য নেতৃত্বের উপর আস্থা রেখেই মানুষ এবার বিজেপির পাশে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *