নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:বালুরঘাট ব্লকে তৃণমূলের সংগঠন আরও মজবুত করতে লাগাতার ভাঙন ধরছে বিরোধী শিবিরে। ব্লক INTTUC সভাপতি রাজীব দাসের নেতৃত্বে একের পর এক অঞ্চলে বিরোধী দল থেকে কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে।বুধবার ডাঙ্গা অঞ্চলের হোসেনপুর ও মঙ্গলপুর এলাকা থেকে প্রায় ১৩০ জন শ্রমজীবী মানুষ বিজেপি-সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-তে যোগ দেন। রাজীব দাসের হাত ধরে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক INTTUC সভাপতি রাজীব দাস, সহ-সভাপতি অজিত মালী, জেলা তৃণমূলের সহ-সভাপতি রাজা হেমরম এবং ডাঙ্গা অঞ্চল INTTUC সভাপতি সন্তু সিং সহ অন্যান্য নেতৃত্ব।তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনই এলাকায় তাদের প্রভাবও আরও বাড়বে।