নিজস্ব সংবাদদাতা,১ ফেব্রুয়ারি,বালুরঘাট : জেলার পরিবেশকের সাথে জেলার খুদে ছাত্রছাত্রীদের পরিচয় ঘটাতে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে নেচার স্টাডি ক্যাম্পের আয়োজন করল বালুরঘাট টেকার্স এন্ড মাউনটেনারস অ্যাসোসিয়েশন। জেলার ছাত্র-ছাত্রীদের পরিবেশের সাথে পরিচয় ঘটাতে প্রত্যেক বছরই এই সংস্থার পক্ষ থেকে সামার ক্যাম্প ও উইন্টার ক্যাম্পের আয়োজন করা হয় মূলত পাহাড়ি অঞ্চলে এবং বন্য অঞ্চলেই এই ক্যাম আয়োজন করে থাকে সংস্থাটি। কিন্তু জেলার বিভিন্ন পরিবেশবান্ধব এলাকাতেও যে আয়োজন করা যায় এবং জেলার পরিবেশের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় পাঠানো যায় সেই লক্ষ্যে এ বছরই প্রথম সংস্থাটি জেলায় আয়োজন করলো। শনি ও রবি দুদিন ব্যাপী ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ছাত্র-ছাত্রীদের রাতের আকাশ চেনানোর পাশাপাশি লাইমিং রিভার ক্রসিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি শেখানো হচ্ছে। তপন গঙ্গারামপুর পতিরামসহ বিভিন্ন এলাকার প্রায় 40 থেকে 50 জন ছাত্রছাত্রী এই নেচার স্টাডি ক্যাম্পে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংস্থার সদস্য তথা ক্যাম্প কমান্ডার পীযূষকান্তি মজুমদার বলেন আমাদের সংস্থার পক্ষ থেকে এখানে ২৬ নেচার স্টাডি ক্যাম্প আয়োজিত হচ্ছে। আমরা মূলত পাহাড়ি ও জঙ্গল অঞ্চলেই নেচেস্টার আয়োজন করে থাকি। কিন্তু আমরা ভেবেছিলাম আমাদের জেলাতেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে ছাত্র-ছাত্রীদের নিয়ে গিয়ে আমাদের জেলার পরিবেশের সঙ্গে তাদের পরিচয় ঘটানো যেতে পারে। সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ এখানে 40 জনে ছাত্র-ছাত্রী এসেছে জেলার বিভিন্ন স্কুলের থেকে তারা এসেছে। শুধু তাই নয় আমরা যে গোপানগর হাই স্কুলের মাঠে এই ক্যাম্প আয়োজন করছি সেই এলাকার আশেপাশে এলাকা থেকেও অনেক ছাত্র-ছাত্রী আমাদের এই ক্যাম্প পরিদর্শন করতে এসেছিল। এলাকাবাসী এলাকার বাসিন্দা এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশ প্রশাসন আমাদের খুব সাহায্য করেছে। যে সমস্ত অ্যাক্টিভিটি হয় যেমন ক্লাইমিং, রিভার ক্রসিং সহ সমস্ত কিছুই আমরা এখানে শেখাচ্ছি।