পাতকোলা বুথে প্রচারে চিন্তামণি, জনসংযোগে উন্নয়নের বার্তা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা বুথে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিন্তামণি বিহা। শনিবার দুপুরে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগ সারেন তিনি।এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন তপন ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ধর সহ অন্যান্য নেতৃত্বরা। প্রচার কর্মসূচির ফাঁকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন চিন্তামণি। স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।পাশাপাশি, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই রূপরেখাও তুলে ধরেন প্রার্থী। ভোটের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর ওপরই জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *