নিজস্ব সংবাদদাতা, ২৭ জানুয়ারি,বালুরঘাট : সারাদেশের পাশাপাশি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে। এই ধর্মঘটে সামিল হয়েছেন সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারীরা। মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।ব্যাঙ্ক কর্মীদের অভিযোগ, দুই বছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই দাবিকে নীতিগতভাবে মেনে নিলেও এখনও পর্যন্ত কেন্দ্র সরকার সেই সিদ্ধান্ত কার্যকর করেনি। অবিলম্বে পাঁচদিনের কর্মসপ্তাহের অনুমোদন দেওয়ার দাবিতে এদিন তাঁরা কাজ বন্ধ রেখে প্রতিবাদে নামেন।ধর্মঘটী কর্মচারীরা জানান, আরবিআই এই দাবিতে সহমত প্রকাশ করলেও কেন্দ্র সরকার এখনও অনড় অবস্থান নিয়েছে। তারই প্রতিবাদে আজকের এই ধর্মঘট। ধর্মঘটের জেরে জেলাজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ