নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, ২৪ জানুয়ারি: পথকুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত রাস্তায় নামলেন গ্রামবাসীরা। শনিবার বিকেলে বালুরঘাটের কামারপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর গাছের গুড়ি ফেলে অবরোধ করা হলে মুহূর্তে যান চলাচল থমকে যায় এবং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপাড়ার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় এক বাসিন্দা দীর্ঘদিন ধরে কয়েকটি পথকুকুর লালন-পালন করছিলেন। অভিযোগ, ওই কুকুরগুলি এলাকায় গৃহপালিত পশুর উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও মেরে ফেলছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টে গ্রামবাসীদের হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদেই জাতীয় সড়ক অবরোধে নামেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও, দ্রুত ব্যবস্থা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন