দক্ষিণ দিনাজপুরে শুষ্ক ও ঠান্ডার দাপট, বৃষ্টির দেখা নেই ২৮ ডিসেম্বর পর্যন্ত — কৃষকদের সতর্কবার্তা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
বছরের শেষ সপ্তাহে দক্ষিণ দিনাজপুর জেলায় শীতের আমেজ আরও বাড়তে চলেছে। ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে আকাশ থাকবে মূলত পরিষ্কার। এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আবহাওয়া থাকবে শুষ্ক ও ঠান্ডা।পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি বাতাস বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও রাতের তাপমাত্রা আরও নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপটও। বিশেষ করে রাত ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৬৭ থেকে ৭২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ থেকে ৪৪ শতাংশের মধ্যে থাকতে পারে।

এই পরিস্থিতিতে কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে গ্রামীণ কৃষি মৌসম সেবা (এ.এম.এফ.ইউ.), মাঝিয়ান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত না থাকায় সেচ ব্যবস্থাপনা ঠিক রাখার পাশাপাশি জমিতে পোকামাকড় ও রোগের আক্রমণের দিকে নজর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আগাছা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

শীত ও শুষ্ক আবহাওয়ার কারণে কিছু ফসলে রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। তাই সময়মতো জমি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে জরুরি বলে মত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *