তারাগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম চালক

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : পতিরাম থানার অন্তর্গত তারাগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের বাসিন্দা মানস মুর্মু ট্রাক্টর চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারান। ট্রাক্টরটি ছুটে গিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারলে গুরুতর জখম হন মানসবাবু। ধাক্কার তীব্রতায় তাঁর এক পায়ের নীচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি উদ্ধার করেছে। ঘটনায় শোকস্তব্ধ তারাগঞ্জ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *