তপনে জোরকদমে আরএসপি-র প্রচার, এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি বাপ্পাই হরোর

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: সোমবার তপন বিধানসভার গোফানগর অঞ্চলে একাধিক এলাকায় প্রচারে নামলেন আরএসপি প্রার্থী বাপ্পাই হরো। ভবানীপুর, মনিপুর, হাসরাইল, সাথী হার ও শিলিগুড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ সারেন তিনি।প্রচারের ফাঁকেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রার্থী। মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই রূপরেখাও তুলে ধরেন বাপ্পাই। তাঁর এই প্রচারকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *