নিজস্ব সংবাদদাতা : বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে কার্যত উড়িয়ে তৃতীয় একদিনের ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। কুইন্টন ডি ককের ১০৬ রানের সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়ারা তোলে ২৭০ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ নেন ৪টি করে উইকেট।
জয়ের লক্ষ্য ছিল ২৭১। আর সেই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি (১১৬*) রোহিত শর্মা (৭৫) ও বিরাট কোহলির (৬৫*) সঙ্গে জুটি বেঁধে ম্যাচ প্রায় একার হাতে ছিনিয়ে নেন। মাত্র ৩৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
৯ উইকেটে দাপুটে জয়ের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা যশস্বী, সিরিজের সেরা বিরাট কোহলি।