জমি ফেরতের দাবিতে অনড় আদিবাসী কৃষকরা, ৪৮ ঘণ্টার ছাড়ে মুক্ত লরি–ট্রেন, তবু বন্ধ সাইলো।

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, ২৮ জানুয়ারি —— জমি ফেরতের দাবিতে আদিবাসী কৃষকদের টানা আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ কেন্দ্রীয় সাইলো প্রকল্প। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে ম্যারাথন বৈঠক চললেও কোনও সমাধানসূত্র মেলেনি। বরং ক্ষতিপূরণ হিসেবে সাইলো কর্তৃপক্ষের কাছে ১০ কোটি টাকার দাবি তুলে আন্দোলনের চাপ আরও বাড়ান জমিদাতারা। মানবিক কারণে প্রশাসনের অনুরোধে ৪৮ ঘণ্টার জন্য সাইলোর তালা খুলে আটকে থাকা প্রায় ৫০টি লরি ও ১৭ দিন ধরে থমকে থাকা মালবাহী ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়।জমিদাতাদের স্পষ্ট বক্তব্য, জমি ফেরত ও প্রতিশ্রুত চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ২০২১ সালে প্রায় ৪৮ বিঘা উর্বর জমি অধিগ্রহণের পর প্রতিশ্রুতি রক্ষা না হওয়াতেই এই আন্দোলন। আদিবাসী জমিরক্ষা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ জানুয়ারি থেকে ফের অনির্দিষ্টকালের জন্য সাইলো তালাবন্দি করা হবে। ফলে কেন্দ্রীয় প্রকল্পের ভবিষ্যৎ এখন আন্দোলনের দাবির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *