চূড়ান্ত ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভারতের তারকা ক্রিকেটার রিচা ঘোষ, ধোঁয়াশায় পরিবার

নিজস্ব সংবাদদাতা :শনিবার নির্বাচন কমিশনের সিইও দফতর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেটেড’ হিসাবে আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ, তাঁদের নথিপত্র এখনও বিচারাধীন এবং ভোটার হিসেবে নাম চূড়ান্ত হয়নি।
এই ‘অ্যাডজুডিকেটেড’ তালিকাতেই উঠে এসেছে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ রিচা ঘোষ-এর নাম। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা এই ক্রিকেটারের নামের পাশেই রয়েছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ সিল।
বিষয়টি নিয়ে রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ জানান, সমস্ত প্রয়োজনীয় নথি সময়মতো জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কী কারণে নাম বিচারাধীন তালিকায় রাখা হল, তা স্পষ্ট নয়। তাঁর কথায়, পুরো বিষয়টি নিয়েই রয়েছে অনিশ্চয়তা ও ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *