নিজস্ব সংবাদদাতা, ৩০ জানুয়ারি,বালুরঘাট:- জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। ১৯৪৮ সালের আজকের দিনে আততায়ীর হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটেছিল জাতির পিতা মহাত্মা গান্ধীর। আর এই ঘটনা শোকের আবহ তৈরি করেছিল। সেই দিনটিকে স্মরণ করে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এদিন সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সর্বধর্ম প্রার্থনা সভায় বিশিষ্ট গীতা পাঠক সঞ্চিতা গোস্বামী পবিত্র গীতা পাঠ করেন , আব্দুল সামাদ সরকার পাঠ করেন পবিত্র কোরআন এবং রেভারেন্ট অমৃত মন্ডল পবিত্র বাইবেল পাঠ করেন। পাশাপাশি সংগীতশিল্পী দিপ্তি বসাক সংগীত পরিবেশন করেন তাকে সঙ্গত দেন মানব বিশ্বাস। অনুষ্ঠানের প্রথমে মহাত্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয় এরপরে দীপ্তি বসাক রাম ধুন সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমা মিশ্র।এই প্রসঙ্গে জেলা তত্ত্ব সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান বলেন আজকের দিনে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ ঘটে। আততায়ীর গুলিতে তিনি নিহত হন। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতিবছর আমরা সর্ব ধর্ম প্রার্থনা সবার আয়োজন করি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। সেই মতো এবছরও এই অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠিত করলাম। সর্বধর্ম প্রার্থনা সভার মধ্যে দিয়ে আমরা গান্ধীজীর আত্মার শান্তি কামনা করলাম।