নিজস্ব সংবাদদাতা:ভোটের প্রচারে জনসংযোগ বাড়াতে সরাসরি মানুষের মাঝে নামলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে অংশ নেন তিনি।এদিন এলাকার স্থানীয় বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন গৌতমবাবু। আলাপচারিতার মধ্য দিয়েই তুলে ধরেন নিজের বক্তব্য। পাশাপাশি বাজারের দোকানদারদের কাছেও পৌঁছে যান তিনি, শোনেন তাঁদের সমস্যা ও চাহিদার কথা।ভোটের আগে এই ধরনের সরাসরি জনসংযোগে জোর দিয়েই প্রচারকে আরও জোরদার করতে চাইছে তৃণমূল শিবির।