কৃষক উন্নয়নে জোর, উদ্যান পালনে দু’দিনের কর্মশালা বালুরঘাটে

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলা। চাষবাসে নতুন দিশা দেখাতে ও সরকারি নানা প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে কৃষকদের সচেতন করতে দু’দিনের কর্মশালার আয়োজন করল জেলা প্রশাসন ও জেলা উদ্যান পালন দপ্তর। বুধবার ও বৃহস্পতিবার বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার নানা প্রান্তের শতাধিক কৃষক ছাড়াও উপস্থিত থাকছেন বিভিন্ন এনজিও, স্বনির্ভর গোষ্ঠী ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা।উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, জেলা পরিষদের সদস্যরা, কর্মাধ্যক্ষরা এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। কর্মশালার বাইরে প্রশাসনের উদ্যোগে উদ্যান পালন দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর ভিত্তি করে স্টলেরও আয়োজন করা হয়। সেই স্টলগুলোর উদ্বোধন করেন জেলাশাসক ও অন্যান্য অতিথিরা।সভাধিপতি চিন্তামণি বিহা বলেন, “দক্ষিণ দিনাজপুর কৃষি প্রধান জেলা। তাই আমাদের চাষি ভাইরা যাতে আরও এগোতে পারেন এবং সরকারি প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হন, সেই লক্ষ্যেই এই কর্মশালা।”জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি জানান, “উদ্যান পালন দপ্তরের প্রকল্পগুলি কাজে লাগিয়ে কৃষকেরা কীভাবে আয় বাড়াতে পারেন, তার দিশা দিতেই এই কর্মশালা। বিভিন্ন প্রকল্পের ছোট ছোট মডেলও রাখা হয়েছে যাতে কৃষকরা সহজে বুঝতে পারেন। কৃষিক্ষেত্রে উন্নতির বিস্তর স্কোপ রয়েছে। কৃষির পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও জোর দেওয়া হবে।”এমন উদ্যোগে কৃষকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। জেলা প্রশাসনের দাবি, এই কর্মশালা ভবিষ্যতে কৃষি সম্ভাবনাময় দক্ষিণ দিনাজপুরকে আরও একধাপ এগিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *