নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি :
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক জুড়ে CAA-এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। রবিবার মালিগাঁও অঞ্চলে এমনই একটি আবেদন শিবিরের আয়োজন করা হয়। সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলা এই শিবিরে নাগরিকত্বের আবেদন করতে বহু মানুষ অংশ নেন।শিবিরে উপস্থিত থেকে কর্মসূচি পরিদর্শন করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব। তাপস চন্দ্র রায় জানান, “মালিগাঁও অঞ্চলে আয়োজিত CAA ক্যাম্পে গিয়ে কাজকর্ম পরিদর্শন করলাম। কুশমন্ডি ব্লক জুড়েই CAA-এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে।” তাঁর আরও দাবি, “CAA নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে, সাধারণ মানুষ বিভিন্ন CAA ক্যাম্পে অংশ নিয়ে তার যোগ্য জবাব দিচ্ছেন।”দিনভর চলা এই শিবিরে মানুষের উপস্থিতি ঘিরে এলাকায় যথেষ্ট চর্চা তৈরি হয়।