কয়েক ঘণ্টায় ট্রাক উদ্ধার, হিলিতে চুরি কাণ্ডে জেলা পুলিশের বড় সাফল্য।

১৭ জানুয়ারি, : নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:-আবার বড় সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। হিলি থানার অন্তর্গত বকশীগঞ্জ এলাকা থেকে গত ১৫ তারিখ একটি ট্রাক চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাক উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক চুরির ঘটনার পরেই হিলি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তৎপর হয় জেলা পুলিশ।ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, সঙ্গে সঙ্গে একটি বিশেষ টিম গঠন করে এলাকার প্রধান সড়কগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট টোল প্লাজাগুলির সঙ্গেও যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হয়।তদন্তের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে। জানা যায়, চুরি যাওয়া লরিটি কাছাকাছি একটি পেট্রোল পাম্পে তেল ভরেছিল। সেই সূত্র ধরেই পুলিশ করণদিঘি এলাকায় অভিযান চালায়।সেখানে একটি লরির পাশে দাঁড়িয়ে থাকা চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার হয়। পুলিশের দাবি, চুরি হওয়া ট্রাক থেকে বেশ কিছু সামগ্রী পাশের আরেকটি লরিতে পাচার করা হয়েছিল।এই ঘটনায় দু’টি লরিই বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রমোদ মণ্ডল নামে এক ব্যক্তিকে।তাঁর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর এলাকায় বলে জানিয়েছেন ডিএসপি।এই ঘটনার পিছনে কোনও আন্তঃজেলা ট্রাক চুরি চক্রের যোগ রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে বিক্রম প্রসাদ জানান, তদন্ত চলছে। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *