কচিকাঁচাদের হাসিতে ভর করেই লক্ষ্মীপুরে অভিষেক, ডিজিটাল ক্লাসরুমের আশ্বাস সাংসদের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের লক্ষ্মীপুর এলাকা বুধবার দুপুরে সাক্ষী থাকল এক অন্যরকম ছবির। পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে যাওয়ার পথে হঠাৎই এলাকার একটি প্রাথমিক স্কুলে ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে কিছুটা সময় কাটালেন স্কুলের কচিকাঁচাদের সঙ্গে।স্কুল চত্বরে ঢুকতেই পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে ছিল ছোট ছোট শিশুরা। সেই গোলাপের সংবর্ধনা হাসিমুখে গ্রহণ করেন সাংসদ। শুধু তাই নয়, প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেন চকলেট। মুহূর্তের মধ্যেই স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে খুশির আবহে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রাথমিক স্কুলে বর্তমানে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরেই স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুমের দাবি জানিয়ে আসছিল পড়ুয়া ও শিক্ষকরা। সেই আবদারই সোজাসুজি জানানো হয় সাংসদের কাছে। কচিকাঁচাদের অনুরোধে সাড়া দিয়ে স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম তৈরির আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোহিত ঘোষ বলেন, “সাংসদ যখন আমাদের এলাকায় আসেন, তখন আমি বাচ্চাদের নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। বাচ্চাদের হাতে গোলাপ ছিল। সাংসদ সেই গোলাপ গ্রহণ করেন এবং তাদের চকলেট দেন। দীর্ঘদিনের দাবি ছিল একটি ডিজিটাল ক্লাসরুম। সেই কথা জানাতেই তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।”প্রত্যন্ত এলাকার একটি ছোট স্কুলে সাংসদের এই উপস্থিতি ও উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাঁদের কথায়, পড়াশোনার পরিকাঠামো উন্নত হলে গ্রামীণ এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। লক্ষ্মীপুরের এই প্রাথমিক স্কুলে বুধবারের দুপুর তাই শুধু রাজনৈতিক সফরের নয়, কচিকাঁচাদের জন্য স্মরণীয় এক মুহূর্ত হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *