নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :বাগদেবীর আরাধনায় মেতেছে ৮ থেকে ৮০—শহর থেকে গ্রাম, স্কুল-কলেজ থেকে বিদ্যা নিকেতন সর্বত্রই সরস্বতী পুজোর উৎসব। এই উৎসবের উন্মাদনায় পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আবাসন এলাকাও। শহরের দীপালী নগর এলাকার বিনায়ক অ্যাপার্টমেন্টে এ বছর দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন।জানা যায়, আবাসনের প্রতিটি পরিবার দীর্ঘদিন ধরেই নিজস্ব উদ্যোগে সরস্বতী পুজো করে আসছে। সেই রীতিকে সম্মান জানিয়েই এ বছর একটি বড় প্রতিমার পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক ছোট প্রতিমা। এই অভিনব ভাবনাতেই গত তিন বছর ধরে যৌথভাবে পুজোর আয়োজন করা হচ্ছে বলে জানান আবাসনের এক বাসিন্দা।শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতির দেবী সরস্বতীর আরাধনায় আবালবৃদ্ধবনিতা সকলেই অংশ নিয়েছেন সমান উৎসাহে। ফুল, ফল, বই-খাতা আর আলোর সাজে সেজে উঠেছে গোটা আবাসন চত্বর। ভক্তি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির সুন্দর মেলবন্ধনে বিনায়ক অ্যাপার্টমেন্টের এই পুজো আয়োজন নজর কেড়েছে